মিয়ানমারের তিন নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নারী পাচারকারী দলের সদস্যসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বিজিবি।সূত্রে জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টায় হোয়াইক্যং চেকপোস্টের বিজিবির জওয়ানেরা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মিয়ানমারের তিনজন নাগরিককে আটক করে। এঁদের মধ্যে দুজন নারী ও একজন পাচারকারী দলের সদস্য রয়েছেন।তাঁরা হলেন সেতারা বেগম (১৭), আনোয়ারা বেগম (১৮) এবং পাচারকারী দলের সদস্য মো. জুনাইদ (৩৩)। এঁরা সবাই মিয়ানমারের মংড়ু শহরের বাসিন্দা।