মিয়ানমারের মানব পাচারকারী দালাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা মিয়ানমারের মানবপাচারকারী এক দালালকে আটক করেছেন। আটক ব্যক্তিকে থানা পুলিশে সোপর্দ করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার গভীর রাতে কোস্টগার্ডের সদস্যরা শাহপরীর দ্বীপ পুরাতন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারের মংডু শহরের সাইরাপাড়া এলাকার বাসিন্দা ফজল রহমানের ছেলে মোহামঞ্চদ ইউনুছকে (৩৮) আটক করা হয়। আটক মো ইউনুছ বলেন, ‘মিয়ানমারে দাঙ্গা চলাকালে কিছু নিকট আত্মীয়-স্বজনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু তারা এখন কোথায় আছে সেটার খোঁজ নিতে টেকনাফ এসে কোস্টগার্ডের হাতে ধরা পড়ি।’ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. বদরুদ্দোজা বলেন, দীর্ঘদিন ধরে ইউনুছ মিয়ানমার থেকে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ করিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে বৈদেশিক আইন ও মানব পাচারের অভিযোগে মামলা করে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।