মিয়ানমারের রাজনৈতিক সংস্কারকে স্বাগত বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে সাম্প্রতিক কয়েক মাসে রাজনৈতিক বিরোধ নিরসনে গৃহীত সামাজিক ও রাজনৈতিক সংস্কার-প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ১ এপ্রিল অনুষ্ঠিত মিয়ানমারের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষণ করেছে। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত বেশ কয়েকটি আসনের ভোটকেন্দ্র পরিদর্শন করেন। উপনির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর মধ্য দিয়ে মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির পার্লামেন্টে আসার পথ সুগম হয়েছে। উপনির্বাচন হওয়া ৪৫ আসনের মধ্যে ৪৪টিতে অংশ নিয়ে ৪৩টিতেই জিতেছে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।