মিয়ানমারের সাত নাগরিক আটক, পরে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা মিয়ানমারের সাত নাগরিককে আটক করে। পরে অবশ্য তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার ফিসারিঘাট এলাকা দিয়ে মিয়ানমারের সাত নাগরিক বংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির সীমান্ত ফাঁড়ি টহল দলের সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের মংডু টাউনশিপের বাজারপাড়া ও হাস্যুরাতা এলাকার বাসিন্দা।