মিয়ানমারের হাতেই রোহিঙ্গা সমস্যার সমাধান: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান সেদেশেরই হাতে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেছেন, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তাই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগও তাদেরই নিতে হবে।
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি রোহিঙ্গাশিবির পরিদর্শনকালে এ কথা বলেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ সময় তিনি মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনী ও পুলিশের নির্যাতনের শিকার হয়ে সাম্প্রতিক সময়ে টেকনাফে পালিয়ে আসা রোহিঙ্গাদের কয়েকজনের সঙ্গে কথা বলেন। লেদা অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে বার্নিকাট সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ খুঁজতেই তাঁর এই পরিদর্শন।
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গত সোমবার বিকেলে বার্নিকাট কক্সবাজার যান।
জেলা প্রশাসন সূত্র জানায়, লেদা অনিবন্ধিত রোহিঙ্গাশিবিরে মার্কিন রাষ্ট্রদূত প্রথমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্য ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন।