মিয়ানমারের ২৬ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৬ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা নৌকা শুল্ক বিভাগে ও আটক ব্যক্তিদের টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার দুটি নৌকায় করে নদী অতিক্রম করে তারা শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় শাহপরীর দ্বীপ সীমান্ত ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হোসেনের নেতৃত্বে ২৬ জন পুরুষকে আটক করেন বিজিবির জওয়ানেরা।অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের মেরুল্লার বাসিন্দা আবুল কাছিম ও মো. জোবাইর জানান, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে ঢুকে তারা।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদেশিক আইনে মামলা করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে।