মিয়ানমারের ২৭ নাগরিক আটক পরে পুশব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ উপজেলার ওয়াব্রাং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৭ নাগরিককে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আটকের এক ঘণ্টা পর তাদের ফেরত পাঠানো (পুশব্যাক) হয়।৪২ বিজিবির হ্নীলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) জওয়ানেরা নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে একটি কাঠের নৌকাসহ ওই ২৭ জনকে আটক করেন। তাদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও ১৩ শিশু-কিশোর ছিল। বিকেল পাঁচটায় একই সীমান্ত দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, হ্নীলা সীমান্ত ফাঁড়ির বিজিবির জওয়ানেরা ওই ২৭ জনকে আটক করে। তারা মিয়ানমারের আকিয়াবের মংডু থানার বলিবাজার ও হারিপাড়ার বাসিন্দা।