মিয়ানমারের ৩০ নাগরিক আটক পরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ৩০ নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ও ঝিমংখালী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ওই ৩০ জনকে আটক করা হয়। তাঁরা সবাই মিয়ানমারের শিকদারপাড়া ও উকিলপাড়ার বাসিন্দা।৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ওই অনুপ্রবেশকারীদের বেলা দুইটার দিকে মিয়ানমারে পাঠানো হয়।