মিয়ানমারের ৩৭ নাগরিক আটক পরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে গতকাল সোমবার মিয়ানমারের ৩৭ জন নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।বিজিবি সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে নাফ নদী পার হয়ে সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় অনুপ্রবেশের সময় বিজিবির নয়াপাড়া সীমান্ত ফাঁড়ির টহলদল মিয়ানমারের পাঁচ শিশু ও তিন নারীসহ ২২ জনকে আটক করে। সকাল আটটার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। অপরদিকে হোয়াইক্যং চেক পোস্টে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিয়ানমারের এক শিশু ও তিন নারীসহ ১৫ জনকে আটক করা হয়। তাদের বিকেল চারটার দিকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।