মিয়ানমারের ৫২ নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ার বেতবুনিয়া বাজার ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত মিয়ানমারের ৫২ জন নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁদের মধ্যে ২২ নারী ও ৩০ জন পুরুষ। পরে বিকেলে ওই সীমান্ত দিয়েই তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত ফাঁড়ির জওয়ানেরা চোরাচালানবিরোধী টহল দিচ্ছিলেন। এ সময় বেতবুনিয়া বাজার ও তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫২ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে আটক নাগরিকদের বিকেলে ওই সব এলাকা দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, চলতি মে মাসে গতকাল পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টা করা মিয়ানমারের ২৪৬ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।