মিয়ানমার-ফেরত ৯ জনকে পরিবারের কাছে হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১৪৬ বাংলাদেশির মধ্যে নরসিংদীর অপ্রাপ্তবয়স্ক নয়জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নরসিংদী রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
উদ্ধার ব্যক্তিরা হলো সদর উপজেলার আলোকবালীর মরম আলীর ছেলে মো. সোহেল (১৫), দরিগাজির গাঁও এলাকার আইয়ুব আলীর ছেলে সুমন মিয়া (১৭), পাঁচদোনা এলাকার সাদেক মিয়ার ছেলে মো. ফিরোজ মিয়া (১৬), শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকার জহিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৬), একই এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে মোহাম্মদ নাহিদ (১৬), মজিবুর রহমানের ছেলে মো. ফাহাদ মিয়া (১৭), দোপাথর এলাকার রফিজ উদ্দিনের ছেলে মো. মহসীন মিয়া (১৭), নৌকাঘাটা এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. রাসেল (১৪) ও গোলাপ মিয়ার ছেলে মো. খোকন মিয়া (১৬)।