মিয়ামি চারুকলা প্রদর্শনীতে কসমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত আর্ট এশিয়া শীর্ষক চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়েছে গ্যালারি কসমস। এ প্রদর্শনী শুরু হয়েছে ৪ ডিসেম্বর থেকে। প্রদর্শনীতে বাংলাদেশের পাঁচজন শিল্পীর কাজ উপস্থাপন করা হয়েছে। শিল্পীদের মধ্যে রয়েছেন কালিদাস কর্মকার, রোকেয়া সুলতানা, নাজিয়া আন্দালিব, বিশ্বজিৎ গোস্বামী এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মনিকা জাহান বোস।যুক্তরাষ্ট্রের মিয়ামি সৈকতে আয়োজিত এ প্রদর্শনী আজ ৮ ডিসেম্বর শেষ হবে। প্রদর্শনীতে এবারই প্রথম কোনো বাংলাদেশি গ্যালারি অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।