মীজানুর রহমান নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মীজানুর রহমান।বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন শেষে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই কোষাধ্যক্ষ মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন।রাজধানীতে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মেসবাহউদ্দিনের মেয়াদ গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। এর পর থেকে পদটি শূন্য ছিল।