মীনা অ্যাওয়ার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু অধিকারবিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখায় ৩৩ জন গণমাধ্যমকর্মী পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। এবার ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রিন্ট মিডিয়ায় (প্রতিবেদন) প্রথম পুরস্কার পেয়েছেন যুগান্তর-এর রীতা ভৌমিক, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শেখ সাবিহা আলম এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক জনকণ্ঠ-এর মিজানুর রহমান চৌধুরী।
টেলিভিশন (প্রতিবেদন) শাখায় প্রথম হয়েছেন এসএ টিভির আহাদ হোসেন এবং আরটিভির আতিকা রহমান। দ্বিতীয় হয়েছেন ইটিভির সাখাওয়াত হোসেন এবং তৃতীয় হয়েছেন এনটিভির মুকসিমুল আহসান। রেডিও (প্রতিবেদন) শাখায় প্রথম হয়েছেন এবিসি রেডিওর শাহনাজ শারমীন, রেডিও টুডের শাকিল মাহমুদ দ্বিতীয় এবং একই রেডিওর মাহবুবুর রহমান তৃতীয় পুরস্কার পেয়েছেন। এ ছাড়া বিভিন্ন শাখায় আরও ২৪ জন পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি