মীনা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু বিয়ে দিয়ে কেউ কোরো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল’ স্লোগান নিয়ে গতকাল শনিবার জামালপুরে মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ও শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও সাংসদ মির্জা আজম। জেলা শহরের মুক্তমঞ্চের মাঠ থেকে বেলা ১১টার দিকে শোভাযাত্রা বের হয়ে দেওয়ানপাড়া টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।