মীনা পুরস্কার পেলেন প্রথম আলোর দুই আলোকচিত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফটো সাংবাদিক সৈয়দ আশরাফুল আলম ও আবদুস সালামসহ ৪৯ জন গণমাধ্যমকর্মী পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ ২০০৫ সাল থেকে এ অ্যাওয়ার্ড দিচ্ছে। ১৮ বছরের কম বয়সী এবং ১৮ বছরের বেশি বয়সীরা ‘সৃজনশীল’ এবং ‘সাংবাদিকতা’ এই দুই ক্যাটাগরিতে পুরস্কারের জন্য আবেদন করেন।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শুভেচ্ছাদূত আরিফা জামান মৌসুমী এবং জাদুকর জুয়েল আইচ।