মীনা বাজারের 'ইচ্ছে আঁকো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ইচ্ছে আঁকো’ সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে অনুষ্ঠিত হয়েছে। হরলিকসের সৌজন্যে এ প্রতিযোগিতার আয়োজন করে চেইন শপ মীনা বাজার। এতে প্রায় পাঁচ হাজার শিশু অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী হাশেম খান, রফিকুন নবী, সুবীর চৌধুরী, আবুল বারক আলভী, কনকচাঁপা চাকমা প্রমুখ। উপস্থিত ছিলেন মীনা বাজারের প্রধান পরিচালন কর্মকর্তা শাহীন খান এবং জেমকন গ্রুপ ও মীনা বাজারের কর্মকর্তারা। বিজয়ী ১২০ জন শিশুর ছবি নিয়ে ৫-৭ এপ্রিল রাজধানীর বেঙ্গল গ্যালারিতে একটি চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।