মীর কাশেম আলী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান, জামায়াতের নেতা মীর কাশেম আলী গতকাল শনিবার ভোরে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে দেশে ফেরেন মীর কাশেম আলী।পুলিশের মিরপুর জোনের এক কর্মকর্তা জানান, মীর কাশেম আলীর মিরপুরের বাসায় নজরদারি রাখা হয়েছে। তবে পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়নি।গত ২৪ মার্চ মীর কাশেম আলী দুবাই হয়ে সৌদি আরব যান। ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই সময় জানিয়েছিল, মীর কাশেম আলী দেশত্যাগ করেন সন্দেহভাজন মানবতাবিরোধীদের তালিকা সরবরাহের আগের দিন। সে কারণে তাঁকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি। মীর কাশেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ছাড়াও ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন), কেয়ারি হাউজিং ও ইডেন শিপিং লাইনসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাবেতা আলম আল ইসলামীর এ দেশীয় পরিচালক।