প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় দিগন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত।গতকাল রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মীর কাসেম আলীর করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ দিন মীর কাসেম আলী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।