মীর কাসেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ১৬ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার জন্য ১৬ মে দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) দুই সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের অভিযোগ দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে মীর কাসেম আলীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ধার্য দিন ছিল গতকাল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল ১৬ মে দিন পুনর্নির্ধারণ করেন।

এদিকে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ২১ মে দিন পুনর্নির্ধারণ করেছেন। গতকাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে জামায়াতের ওই দুই নেতার বিষয়টি তুলে ধরেন। ট্রাইব্যুনাল তাঁদের ব্যাখ্যা চেয়ে ২১ মে দিন পুনর্নির্ধারণ করেন।