মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসেছেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। ছবি: প্রথম আলো
কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন। ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে সাক্ষাৎ শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এসেছেন। কারাগার থেকে বেরিয়ে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের বলেন, ‘তিনি (মীর কাসেম) মৃত্যুকে ভয় করেন না।’
আজ শনিবার সন্ধ্যায় কারাগার থেকে বেরিয়ে আসেন মীর কাসেমের স্বজনেরা। পরে তাঁর স্ত্রী জানান, মীর কাসেম শেষ মুহূর্তে আইনজীবী ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেন। পরিবারের দাবি, মীর কাসেমের ছেলেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।
এর আগে মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর পরিবারের সদস্যদের ডাকে কারা কর্তৃপক্ষ। আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে পরিবারের ৪০ থেকে ৪৫ জন সদস্য কারাগারে প্রবেশ করে। বিভিন্ন প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা সোয়া ৪টায় দেখা করার সুযোগ পান। সন্ধ্যা পৌনে ৭টায় পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
পরিবারের সদস্যরা বেরিয়ে আসার ১০/ ১২ মিনিট পর কারাগারে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। 

সূত্রমতে, ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছে যাওয়ায় যেকোনো সময় মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।