মীর কাসেমের আপিলের শুনানি কাল পর্যন্ত মুলতবি
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিলের শুনানি কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের মতো এই আপিলের ওপর শুনানি হয়। পরে আদালত কাল পর্যন্ত শুনানি মুলতবি করেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই রায়ের পর তিনি নিজেকে নির্দোষ দাবি করে ও খালাস চেয়ে আপিল করেন।
অারও পড়ুন :-