মীর কাসেমের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের শীর্ষস্থানীয় নেতা মীর কাসেম আলীকে যুদ্ধাপরাধের অভিযোগে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) মানিকগঞ্জ শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে মীর কাসেমের নিজ জেলা মানিকগঞ্জে এক মানববন্ধন কর্মসূচি করে নির্মূল কমিটির নেতারা এ দাবি জানান। জেলা প্রেসক্লাব চত্বরে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।