মীর কাসেমের ছেলের জন্য কাল বিক্ষোভ করবে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমাদ বিন কাসেম আরমানকে ‘তুলে নেওয়ার’ প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে দাবি করা হয়, মীর আহমাদ বিন কাসেমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক গত ৯ আগস্ট রাত ১১টার পরে তাঁর বাসা থেকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাঁকে আদালতে হাজির না করায় কিংবা তাঁর কোনো সন্ধান দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের কথাও স্বীকার করা হচ্ছে না। এ অবস্থায় কাসেমের ছেলের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেছে জামায়াত।