প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ। ৪ মে (রোববার) আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মীর কাসেমের পক্ষে দ্বিতীয়
দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। যুক্তি উপস্থাপনকালে তিনি দাবি করেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা কোনো নথি, গোয়েন্দা প্রতিবেদন, পত্রিকা বা বইতে মীর কাসেমকে আলবদর হিসেবে উল্লেখ করা হয়নি। তদন্ত কর্মকর্তার নেতৃত্বে রাষ্ট্রপক্ষের সব সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।