মীর কাসেমের ফাঁসি বহাল রাখার দাবি গণজাগরণ মঞ্চের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সাজা আপিল বিভাগেও বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও মশাল মিছিল করেন সংগঠনটির কর্মীরা। এর আগে গত বুধ ও শুক্রবার তাঁরা একই দাবিতে গণ-অবস্থান করেন।
কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘মীর কাসেমের বিচার শুরু হওয়ার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে এই যুদ্ধাপরাধীকে রক্ষায় লবিস্ট নিয়োগ করা হয়েছে। সে কারণে শুরু থেকেই আমাদের আশঙ্কা ছিল, আর সে আশঙ্কার প্রতিফলন হিসেবে মীর কাসেমের রায়কে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি।’