মীর কাসেমের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেম আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক গতকাল বুধবার এ অভিযোগ গঠন করেন। মীর কাসেম আলী নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত আগামী ১০ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।গতকাল এ মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য ছিল। মীর কাসেম আলীর আইনজীবী আবদুর রাজ্জাক প্রথমে অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য সময়ের আবেদন করলে আদালত তা নাকচ করেন। এরপর মীর কাসেমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, মীর কাসেম আলীর বিরুদ্ধে কর ফাঁকির যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। সম্পদের তথ্য বিবরণীতে ২৭ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করে ১১ লাখ ২৮ হাজার টাকার কর ফাঁকি দেওয়ার কথা বলা হয়েছে। তিনি এর চেয়ে বেশি কর দিয়েছেন।শুনানি শেষে আদালত আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু।