প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের রায় আপিল বিভাগে বহাল রাখার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো এই দাবিতে গণজাগরণ মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৬ মার্চ বিকেলেও গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা গণ-অবস্থান কর্মসূচি পালন করবেন। ৮ মার্চ আপিল বিভাগের রায় ঘোষণার দিন সকাল আটটা থেকে গণজাগরণ মঞ্চের অবস্থান শুরু হবে বলে জানিয়েছেন মঞ্চের সংগঠকেরা।
গতকালের কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। মীর কাসেমের সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখার মাধ্যমে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’