মীর কাসেমের সঙ্গে দেখা করলেন তাঁর আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর সঙ্গে আজ শনিবার দেখা করেছেন তাঁর ছেলে ও এক আইনজীবী।

কারাগারের জেলার মো. নাশির আহমেদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মীর কাসেম আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন কাসেম এবং অপর আইনজীবী সাইয়েদ মো. রায়হান উদ্দিন কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে কারাগারের একটি কক্ষে কাসেম আলীর সঙ্গে তাঁরা মামলা ও পারিবারিক বিষয়ে কথা বলেন।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত ৮ মার্চ আপিলের রায়েও সেই সাজা বহাল থাকে। গত ১৯ জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম।