মীর কাসেমের সঙ্গে দেখা করলেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে স্ত্রী ও পরিবারের পাঁচ সদস্য দেখা করেছেন। আজ শনিবার দুপুরে কারাগারের একটি কক্ষে তাঁরা সাক্ষাৎ করেন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মীর কাসেম আলী কাশিমপুর কারাগারের পার্ট-২ এর ফাঁসির সেলে বন্দী রয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন ও পরিবারের আরও পাঁচজন সদস্য জামায়াতের ওই নেতার সঙ্গে দেখা করেন। কারাগারের একটি কক্ষে তাঁরা প্রায় আধা ঘণ্টা কথা বলেন। পরিবারের অন্য সদস্যরা হলেন, মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বীন কাদের, পুত্রবধূ সাইয়েদা আহমিদা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম, সুমাইয়া রাবেয়া ও ভাগনে ইমরান হোসেন। মীর কাশেম আলী গ্রেপ্তারের পর ২০১২সাল থেকে ওই কারাগারে বন্দী আছেন।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর সাড়ে ১২ থেকে ১টা পর্যন্ত কারাগারের একটি কক্ষে তাঁরা সাক্ষাৎ করেন।