মীর কাসেমের সঙ্গে স্ত্রী-সন্তানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁরা তাঁর সঙ্গে দেখা করেন।


কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ বলেন, আজ দুপুর ১২টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসনিম, পুত্রবধূ ফারহানা ফখরুবা ও সৈয়দা তাহমিদা আক্তার তাঁর সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। প্রায় পৌনে এক ঘণ্টার মতো তাঁরা কারাগারে একটি কক্ষে তাঁর সঙ্গে কথা বলেন।

ফাঁসির রায় বহালের আদেশের পর দ্বিতীয়বারের মতো পরিবারের সদস্যরা মীর কাসেমের সঙ্গে দেখা করেন।

এর আগে গত ১২ মার্চ মীর কাসেমের সঙ্গে দেখা করেন তাঁর স্বজনেরা। ২০১২ সাল থেকে মীর কাসেম এই কারাগারে আছেন।