মীর কাসেমের সঙ্গে ২২ জনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তেও ছেলের দেখা পেতে চেয়েছিলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। এটাই তাঁর শেষ ইচ্ছা ছিল বলে জানিয়েছেন স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
গতকাল শনিবার বিকেলে মীর কাসেমের পরিবারের সদস্যদের কাশিমপুর কারাগারে ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। দেখা করার পর আয়েশা খাতুন প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্য, নিকটাত্মীয়সহ তাঁরা ২২ জন দেখা করতে যান। ছোট ছোট দলে ধাপে ধাপে দেখা করার সুযোগ দেওয়া হয় তাঁদের। সব শেষে দেখা করেন স্ত্রী, দুই মেয়ে, ছেলের বউসহ আটজন। তিনি বলেন, গতকাল বেলা ৩টা ৩৫ মিনিটে পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য কারাগারে প্রবেশ করেন। তাঁরা সোয়া চারটায় দেখা করার সুযোগ পান। সন্ধ্যা পৌনে সাতটায় পরিবারের সদস্যরা কারাগার থেকে বেরিয়ে আসেন।
আয়েশা খাতুন বলেন, ‘তিনি (মীর কাসেম) আমাকে বলেছেন, তাঁকে ফাঁসির কথা জানানো হয়েছে।’ মীর কাসেম শেষ ইচ্ছার কথা জানিয়েছেন কি না, জানতে চাইলে আয়েশা খাতুন বলেন, শেষ মুহূর্তেও ছেলের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ করেছেন তিনি।
পরিবারের দাবি, তাঁর ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। আয়েশা খাতুন বলেন, তাঁকে মানিকগঞ্জে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।