মীর নাছিরসহ বিএনপির সাত নেতা-কর্মীর জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ বিএনপির সাত নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
নগরের চকবাজার থানার একটি বিস্ফোরক মামলায় এ জামিনের আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘হাকিম আদালতে জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর হয়। বুধবার মিস মামলা করে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হলে তা নাকচ হয়। এখন উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।’