মীর মনিরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান (৫৮) গত শুক্রবার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর নগরের ব্রজমোহন বিদ্যালয় মাঠে জানাজা শেষে বরিশাল মুসলিম কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।