মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বালিয়াকান্দির পদমদী এলাকায় মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাজবাড়ীবাসী গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় মেজবাহ উল করিম, জ্যোতি শংকর ঝন্টু, আবুল কালাম, বাবু মল্লিক, এজাজ আহম্মেদ, ফারুক উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের রেখে যাওয়া সম্পত্তিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব। তিনি ১০৩ একর জমি ওয়াক্ফ করে গেছেন বলে তাঁরা জানান।