মীর মশাররফের জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বাংলা একাডেমি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে এ আয়োজন করে।
সকাল সাড়ে নয়টায় কথাসাহিত্যিক মীর মশাররফের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম খান। উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ আবদুল হাই।
সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফকীর আবদুল রশিদ, বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান। মীর মশাররফ হোসেনের ওপর প্রবন্ধ পাঠ করেন সৈয়দ জামিল আহমেদ।