মীরসরাইয়ে গাড়িচাপায় তিন নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় গাড়িচাপায় নিহত হয়েছেন তিন নারী। গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীরা হলেন পেয়ারা বেগম (৪৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা বেগম (৬৫)। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।
জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন প্রথম আলোকে বলেন, উল্টো পাশে রাখা গাড়িতে ওঠার জন্য স্থানীয় এলাকায় ওরস শেষে নারীরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িটি আটক করা যায়নি।