মীরসরাইয়ে বাস খাদে, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের মিঠাছড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

গাইবান্ধা থেকে ছেড়ে আসা বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালকের সহকারীসহ ৪ জন আহত হয়েছেন। আহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মাজেদা খাতুন (৩৫), জমিরা খাতুন (৫০), নূর বানু (৭০)। চালকের সহকারীর পরিচয় পাওয়া যায়নি।
মীরসরাইয়ের ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দলের দলনেতা আবু মো. শরীফ জানান, খবর পেয়েই সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশের সহযোগিতায় আহত চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা মালামাল হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধার ততপরতা চালাবে।