মুকসুদপুরে ডাকাতি তিন লাখ টাকার মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের তপারকান্দি গ্রামের একটি বাড়িতে গত শনিবার ভোরে ডাকাতি হয়েছে। গ্রামবাসী পালানোর সময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছে।মুকসুদপুর থানার পরিদর্শক মনির হোসেন জানান, শনিবার রাত তিনটার দিকে তপারকান্দি গ্রামের হাজি আবদুল হান্নানের বাড়িতে ডাকাতি হয়। ৯-১০ জন সশস্ত্র ডাকাত জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামালসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। পালানোর সময় চিৎকারে এলাকাবাসী এগিয়ে ধাওয়া করে রিফাত কাজী ওরফে এনায়েত নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।