মুকসুদপুরে তরুণ ও ভাঙ্গায় ছাত্রীর লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলছাত্রী ভাবনা আক্তার (১৩) ও সাতক্ষীরার দেবহাটায় রাখাল আবুল কাশেমের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে এবাদ খান (২৪) নামের এক তরুণের গলাকাটা লাশ পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌর এলাকার কাফুরিয়া সদরদী মহল্লার মুন্সিবাড়ির একটি কক্ষ থেকে ভাবনা আক্তারের মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সে সুমন মুন্সির মেয়ে এবং ভাঙ্গা কাজী শামসুন্নেসা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সাতক্ষীরা: গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দেবহাটা থানার পেছনে ইছামতী নদী থেকে পুলিশ আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে। তিনি কালীগঞ্জ উপজেলার দমদমা গ্রামের দুলাল পাড়ের ছেলে। গত সোমবার বিকেলে তিনি ভারতে গরু আনতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবু দাউদ জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।গোপালগঞ্জ: গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের চৌগাছা গ্রামের একটি বাগান থেকে এবাদ খানের গলাকাটা লাশ উদ্ধার করে। তিনি চৌগাছা গ্রামের লিয়াকত খানের ছেলে। তাঁর পিঠে একটি কোপের দাগ রয়েছে।