মুকসুদপুরে তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোয়াল গ্রামে নিতাই দাস (৩২) নামের এক তরুণ খুন হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মধুমতী নদীর গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী বাসস্ট্যান্ড থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত নিতাইয়ের বাবা প্রফুল্ল দাস জানান, প্রায় ২০ দিন আগে রাতে ভাত খাওয়ার সময় কে বা কারা মুঠোফোনে নিতাইকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে নিতাই নিখোঁজ ছিল। এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে ভাসমান অবস্থায় তিনি ছেলের লাশ শনাক্ত করেন।গোপালগঞ্জের পুলিশ সুপার মনির হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।