মুকসুদপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত আরও দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটজনে।জানা গেছে, রোববার বেলা আড়াইটায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার গেড়াখেলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনার পাথরঘাটাগামী একটি বাসের সঙ্গে ধানবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে একই পরিবারের চারজন নিহত হয়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারিন (৮) ও রাশেদ (১০) নামের দুই শিশু গতকাল মারা যায়।