মুকসুদপুরে বাসের চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মিরাজ সিকদার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে উপজেলার শান্তিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিরাজ সিকদার উপজেলার নয়াকান্দি গ্রামের গফুর শেখের ছেলে। গোপালগঞ্জগামী একটি বাস ওই এলাকায় পৌঁছার পর যাত্রী মিরাজ সিকদার বাসতে থেকে নামতে যান। এ সময় তিনি পা পিছলে পড়ে গেলে পেছনের চাকায় পিষ্ট হন।