মুকসুদপুরে সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ভাগাভাগি নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে হায়াত ঠাকুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার বনগ্রাম বাজারে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল-সরকি ও রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে হায়াত ঠাকুরসহ আটজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার তিনি মারা যান।