মুকসুদপুরে সন্ত্রাসী হামলায় এক ব্যক্তি গুরুতর আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে পায়ের রগ কেটে ও কুপিয়ে বাদশা দর্জি (৪২) নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ নজু গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত অবস্থায় বাদশা দর্জিকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ওই এলাকার সালাম দর্জি ও বাদশা দর্জির মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এক মাস আগে বাদশা দর্জি সালাম দর্জির বিরুদ্ধে আদালতে মামলা করেন। এর জের ধরে শনিবার রাতে সালাম দর্জির লোকজন বাদশা দর্জিকে রাস্তায় একা পেয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে আহত করে। এ ব্যাপারে মুকসুদপুর থানায় মামলা হয়েছে।