মুকসুদপুরের চুন্নু বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সন্ত্রাসী গোষ্ঠী চুন্নু বাহিনীর প্রধান মো. চুন্নু সরদারকে (৪২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাইলার চরা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর একটি দল গতকাল দুপুর একটার দিকে বাইলার চরা গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের একটি বাড়ি থেকে একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলিসহ চুন্নু সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে।