মুকাদ্দাস-ওয়ালিউল্লাহর সন্ধান চেয়েছে ছাত্রশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া দুই ছাত্র আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহর সন্ধান চেয়েছে ইসলামী ছাত্রশিবির। নিখোঁজ হওয়ার তিন মাস পরও তাঁদের সন্ধান আইনশৃঙ্খলা বাহিনী দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার।রাজধানীর একটি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে ওই দুজনের সন্ধান কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানের বক্তব্যে আবদুল জব্বার এ ক্ষোভ জানান।ছাত্রশিবিরের নেতাদের দাবি, গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে বাসে কুষ্টিয়া যাওয়ার পথে ওই দুজনকে র্যাব পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি বাস থেকে নামিয়ে নেন। এর পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না।