মুকুন্দলালের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুকুন্দলাল সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ১৯০৯ সালে গোপালগঞ্জের ধর্মরায়ের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।
মুকুন্দলালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রীসরকারের ছেলে কলাম লেখক মনীন্দ্রনাথ সরকারের ধানমন্ডির বাসায় (ফ্ল্যাট সি-৫, বাড়ি ৭১, রোড ১৫/এ, ধানমন্ডি) আজ সন্ধ্যায় প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মুকুন্দলাল সমাজসেবার অংশ হিসেবে গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় কয়েকটি কলেজ, প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া জমিদারি প্রথা উচ্ছেদ অভিযান, কারাবরণ, সড়ক নির্মাণ, খাল খননসহ অনেক জনকল্যাণকর কাজের কারণে স্থানীয় জনগণের মধ্যে স্মরণীয় হয়ে আছেন। বিজ্ঞপ্তি