মুকুল কান্তি দত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্য-ন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ইনল্যান্ড মাস্টার অফিসার মুকুল কান্তি দত্ত (৫১)। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভালোই চলছিল তাঁর সংসার। কিন্তু দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মুকুল বর্তমানে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইতিমধ্যে সেখানে তাঁর মস্তিষ্কে এক দফা অস্ত্রোপচার করা হয়েছে। চিকিত্সকেরা তাঁকে আরেকবার অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। এ জন্য জরুরি ভিত্তিতে দুই লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে মুকুলের চিকিত্সায় প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। পরিবারের পক্ষে আর মুকুলের চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মুকুলকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর ঠিকানা: মুকুল কান্তি দত্ত, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৬৪৬২৬, জনতা ব্যাংক, মতিঝিল করপোরেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি