মুকুল সভাপতি ও আজাদ সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুকুল তালুকদার (আমার দেশ) সভাপতি পুনর্নির্বাচিত এবং আবুল কালাম আজাদ (যায়যায়দিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার সোমা (ইন্ডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ মো. খায়রুল আলম (সমকাল), সাংগঠনিক সম্পাদক মামুন ফরাজী (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন গীতি (বাংলাভিশন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের আহমেদ নবীন (যায়যায়দিন)। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আসিফুজ্জামান (সমকাল) এবং দপ্তর সম্পাদক পদে সাহাদাৎ রানা (এটিএন নিউজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এ ছাড়া সদস্য পদে দিলরুবা খান (ডেসটিনি), একরামুল ইসলাম বিপ্লব (যুগান্তর), শেখ লাভলী হক (আজকালের খবর), সোয়েব আহমেদ (যায়যায়দিন), আমির হামজা চৌধুরী (নয়া দিগন্ত), ইমাম গাজ্জালী (যায়যায়দিন), এ টি এম আতিকুর রহমান (বাংলাবাজার পত্রিকা), আহমেদ সারওয়ার হোসেন ভূঁইয়া (বাংলাভিশন), মো. রেজাউল করিম (ইত্তেফাক), জাকির হোসেন ইমন (সমকাল) এবং মো. বশির হোসেন মিয়া (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবে গত সোমবার ৮৯৭ ভোটারের মধ্যে ৬৭০ জন ভোট দেন। বাসস।